Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পুলিশের উপর ককটেল হামলার ঘটনায় চসিক কাউন্সিলর গ্রেপ্তার

ARREST picচট্টগ্রাম প্রতিনিধি:
পুলিশের ওপর ককটেল হামলার মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত কাল দুপুরে বাসা থেকে কাউন্সিলর মাহবুবুল আলমকে গ্রেফতার করা হয়।
গত ২১ জানুয়ারি চান্দগাঁও পুরান থানার সামনে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর ককটেল হামলা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। হামলার পর পুলিশ বাদী হয়ে মাহবুবুল আলমসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৫০ জনকে আসামি করে থানায় মামলা করে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনোজ কুমার মজুমদার বলেন, চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পুলিশের ওপর ককটেল হামলার মামলায় মাহবুবুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিকেলে আদালতে হাজির করে। এ হামলার সঙ্গে তার সম্পৃক্ততা থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানান।

Leave A Reply

Your email address will not be published.