পূর্ব ইউক্রেনে ওষুধ সংকটে ৮ হাজার এইচআইভি রোগী
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে এইচআইভিতে আক্রান্ত প্রায় ৮ হাজার রোগী ওষুধ সংকটে ভুগছে। ওই অঞ্চল থেকে অবরোধ তুলে না নিলে আগস্টের মাঝামাঝি সময়ে ওষুধ ফুরিয়ে যাবে।
ইন্টারন্যাশনাল এইডস সোসাইটি (আইএএস)-এর সম্মেলনকে সামনে রেখে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে জাতিসংঘ মহাসচিবের পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার এইডস বিষয়ক বিশেষ দূত মিশেল কাজাত্চকিন শক্তিধর দেশগুলোর প্রতি যত দ্রুত সম্ভব উদ্ভূত পরিসি’তি মোকাবেলার আহ্বান জানান।
তিনি বলেন, ‘এই সমস্যার উপায় বের করতে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইউক্রেন ও রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আট হাজার এইচআইভি আক্রান্ত রোগী ইউক্রেন সরকার ও রুশপন্থী বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতির করুণ শিকার।’