Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পেরুতে বাস দুর্ঘটনায় ৪৪ জন নিহত

দ্বীপরাষ্ট্র পেরুর দক্ষিণাঞ্চলীয় ওকোনা শহরের প্যান-আমেরিকান হাইওয়েতে গতকাল বুধবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছে । স্থানীয় সময় রাত দেড়টার দিকে যাত্রীবাহী দ্বিতল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ২৬০ ফুট নিচে পড়ে যায়। তবে এ দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি।

আরিকুইপা পুলিশের প্রধান জেনারেল ওয়াল্টার ওরতিজ প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাথমিক টুইটার অ্যাকাউন্টে ৩৫ জনের প্রাণহানির খবর জানিয়েছিলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ধারকারী দল পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

দুর্ঘটনার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে টুইটার পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিস্কি।

Leave A Reply

Your email address will not be published.