Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পোলার্ড-রামদিন দূরদান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিডেজর জয়

s-5
স্পোর্টস ডেস্ক:
গ্রানাডায় প্রথম ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডোয়াইন ব্রাভো। ব্যাটিংয়ে নেমে আনামুল হক বিজয়ের শতকে ২১৭ রানের ফাইটিং স্কোর করে বাংলাদেশ। ক্যারিবীয়দের টপ অর্ডারকে গুড়িয়ে দিয়ে জয়ের সুবাসও পাচ্ছিল অতিথিরা। তবে শেষ পর্যন্ত পোলার্ড-রামদিন জুটির কাছেই হেরে গেল টাইগাররা। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজের ব্যক্তিগত তৃতীয় শতক পূর্ণ করেন ওপেনার আনামুল হক বিজয়। ক্যারিবীয়দের জয়ের জন্য ২১৮ রান টার্গেট দিয়েছিল বাংলাদেশ। পরে ব্যাটিংয়ে নেমে মোটেই সুবিধা করতে পারেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৯ রানের মাথায় ভয়ংকর ওপেনার ক্রিস গেইলকে সাজঘরে ফেরত পাঠান মাশরাফি। ব্যক্তিগত তিন রানে আল আমিনের তালুবন্দি হন গেইল। এরপর ড্যারেন ব্রাভোকে ফেরান আল আমিন হোসেন। আর তিন নম্বর উইকেটটি নেন রিয়াদ। এডওয়ার্ডসকে সাজঘরে পাঠান রিয়াদ। পরের ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভোকেও ফেরান আল আমিন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ক্যারিবীয়রা পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পরে। মাত্র ৩৪ রানেই সাজঘরে ফেরে তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা। ম্যাচ যখন অনেকটা বাংলাদেশের দিকে ঝুঁকে পড়েছে, ঠিক তখনই ব্যাট হাতে টাইগারদের জয়ে বাধা হয়ে দাঁড়ান পোলার্ড-রামদিন। দলের হাল ধরতে মাঠে নামেন কিরন পোলার্ড। দিনেশ রামদিনকে নিয়ে দলের হাল ধরেন পোলার্ড। এ জুটি অবিচ্ছিন্ন হওয়ার আগে করে দেশের হয়ে রেকর্ড ১৪৫ রান। ব্যক্তিগত ৭৪ রান করে সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে ফেরেন রামদিন। আরেক প্রান্তে ব্যাট চালিয়ে গেছেন পোলার্ড। ৭০ বলে ৮৯ রান করে মাহামুদুল্লাহ রিয়াদের একটি অসাধারণ ক্যাচে সাজঘরের পথ ধরেন পোলার্ড। আল আমিনের চতুর্থ শিকার ডানহাতি এ ব্যাটসম্যান। তবে, আউট হওয়ার আগে তিনি পাঁচটি চার আর ছয়টি ছক্কা হাঁকান। শেষ দিকে হোল্ডার আর নারাইনের ছোট জুটি জয়ের বন্দরে পৌঁছে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। টাইগারদের হয়ে ৫১ রানে চারটি উইকেট নেন আল আমিন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ২২ আগস্ট।



Leave A Reply

Your email address will not be published.