Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পৌর ছাত্রলীগের আগামী কমিটির নেতৃত্বের প্রস্তুতিতে সরগরম লক্ষ্মীপুর

ভ্রাম্যমাণ প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে দীর্ঘ প্রতীক্ষার পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি গঠিত হয়েছে জেলা ছাত্রলীগের নব কমিটি। নব জেলা কমিটি ও পূর্বে গঠিত লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের কমিটিকে নতুন রূপে গঠনের প্রস্তুতিতে সরগরম রয়েছে লক্ষ্মীপুর।
দলীয় সূত্রে জানা যায়, পৌর ছাত্রলীগের নেতৃত্বে যোগ্য নেতা চাচ্ছে দলীয় নেতা-কর্মীরা। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের মতামত জানতে চাইলে তারা জানান, আগামী পৌর ছাত্রলীগের নেতৃত্বে যোগ্য প্রার্থী চান তারা। শহরের বিভিন্ন সময়ে বিএনপি-জামাতের হরতালের নাশকতা ঠেকাতে আন্দোলন ও রাজপথে সক্রিয় ভূমিকায় পৌর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী শাহ্ নেওয়াজ হিরার উল্লেখযোগ্য কার্যক্রম দেখা যায় বলেও জানান তারা। বর্তমান পৌর ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থীরা হলেন, সাবেক জেলা ছাত্রলীগের সহ সম্পাদক শাহ্ নেওয়াজ হীরা, সাদ্দাম হোসেন রিংকু, জাহেদ হোসেন, রাজ্জাক হোসেন, শেখ ফরহাদ প্রমুখ। সাধারণ সম্পাদক পদ প্রার্থীরা হলেন, কনক ক্বারী, রিয়ান হোসেন, ইয়াছিন হোসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.