Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রচারণায় জয়া

08_joaya
বিনোদন ডেস্ক:
আমার অন্য ছবির শ্যুটিং চলছে। শ্যুটিং বন্ধ রেখে আমি ‘জিরো ডিগ্রি’ ছবির প্রচারণা করছি। যদিও এটা করা অনেক কঠিন। তবে আমি মনে করি প্রচারণাও আমার কাজেরই একটি অংশ। আমার ভালো লাগছে। মুক্তিপ্রাপ্ত নতুন ছবি নিয়ে এভবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত ৬ ফেব্র“য়ারি মুক্তি পেয়েছে এ তারকার নতুন ছবি ‘জিরো ডিগ্রি’। অভিনেতা মাহফুজ আহমেদের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। ছবিটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, আসলেই ছবিটি ভালো হয়েছে। তাই হয়তো দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। আমার বিশ্বাস ছবিটি দর্শক অনেক উপভোগ করবে। তবে দর্শকের আগ্রহ থাকার পরেও দেশের পরিস্থিতির কারণে অনেকেই হলে আসতে পারছেন না। তারপরেও সবার কাছে অনুরোধ থাকবে সময়-সুযোগ করে অবশ্যই সবাই ছবিটি দেখবেন। জয়া বলেন, আমি এ ছবিতে ঠিক নায়িকা চরিত্রে অভিনয় করিনি। তবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। এটি আমার অনেক ভালোলাগার একটি চরিত্র। ছবিটিতে প্রেমও আছে আবার ঘৃণাও আছে। তা ছাড়া ছবির চিত্রনাট্য অসাধারণ। তিনি বলেন, অনিমেষ অনেক মেধাবী পরিচালক। ওনার নাটক যেমন সফল ছিল, আমি মনে করি ছবিটিও দর্শক ভালোভাবে গ্রহণ করবে। ছবিটির গল্পই অসাধারণ। প্রতি মুহূর্তেই দর্শক চমকে উঠবে।

Leave A Reply

Your email address will not be published.