Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী ইবি শিক্ষার্থী বহিষ্কার

IU145সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে প্রধানমন্ত্রীর ছবিতে কটূক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান হীরাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান ওই ছাত্রের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। মেহেদী হাসান হীরা বাংলা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃংখলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্য ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এ ব্যাপারে উপাচার্য বলেন, অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তসাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.