Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রস্তুত ক্লার্ক বিশ্বকাপে ফিরতে

Michael-Clarke-for-web2স্পোর্টস ডেস্ক:
তার ফেরার কথা ছিল বাংলাদেশ ম্যাচেই। কিন্তু বৃষ্টি মাইকেল ক্লার্কের বিশ্বকাপ অপেক্ষা বাড়িয়েছে। তবে শেষ পর্যন্ত সব নাটকের অবসান ঘটিয়ে আজ শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে দলে ফিরতে প্রস্তুত অসি অধিনায়ক। ক্লার্ক গেল বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। এরপর বিশ্বকাপ স্বপ্ন বাঁচাতে তড়িঘড়ি করে শল্যবিদের কাঁচির নিচে নিজেকে এলিয়ে দেন তিনি। দ্রুত সুস্থও হয়ে ওঠেন ক্লার্ক। ৩৩ বছর বয়সী ক্রিকেটারের মাঠে ফেরার কথা ছিল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে, বাংলাদেশের বিপক্ষে। কিন্তু বৃষ্টির কারণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। যা অপেক্ষা বাড়ায় ক্লার্কের। শুক্রবার এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, ‘সত্যিই দারুণ বোধ করছি আমি। আসলে মাঠে ফেরার জন্য কঠিন পরিশ্রম করেছি আমি। গত নয় সপ্তাহের পরিশ্রমের পর এটা বলতে পারি যে এখন আমি ১০০ মাইল বেগে দৌঁড়াতে পারব। এই আÍবিশ্বাস আমার মনে আছে।’ সংযুক্তি হিসেবে ক্লার্ক আরো বলেন, ‘ইডেন পার্কের ম্যাচের জন্য তার সতীর্থরা মুখিয়ে আছে।’


Leave A Reply

Your email address will not be published.