Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদগঞ্জে এতিম খানা ও মাদ্রাসার উদ্বোধন

ঋষিকেশ : জাতীয় প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট সাংবাদিক শফিকুর রহমান বলেছেন, উন্নয়ন ও ভালবাসা দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষের হৃদয় জয় করে চলছেন। তিনি গত ৯ বছরে যে উন্নয়ন দেখিয়েছেন, তার জন্য আবারো মানুষ তাকে প্রধানমন্ত্রীর আসনে বসাবে। তিনি বলেন, আওয়ামীলীগ মানুষের ভাগ্য নিয়ে রাজনীতি করে না। প্রধানমন্ত্রী এতিমদের দু:খ বুঝেন। তাই তাদের জন্য তিনি সবকিছুই করছেন। মাদ্রাসা শিক্ষকরা না চাইতেই সব কিছু পাচ্ছেন। আশা করছি ফরিদগঞ্জ থেকেই মানুষ এর প্রতিদান দিতে শুরু করবে। শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার উত্তর কড়ৈতলী গ্রামে বায়তুন নুর মাদ্রাসা ও এতিম খানার শুভ উদ্বোধন কালে এ কথা বলেন। রাব্বী গ্রæপের কর্ণধান মো: বশিরের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সেলিম খানের পরিচালনায় পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি
খাজা আহামেদ, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের জেলা কমিটির সম্পাদক কামরুল ইসলাম সউদ, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, রাব্বী গ্রæপের পরিচালক জেড ইউ সায়েদ , রফিকুল ইসলাম পাটওয়ারী, জসিম উদ্দিন, এস এম টেলু ,মাসুদ আলম আয়াত প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.