Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে অপহরনের ৪দিন পর মাদ্রাসা ছাত্র উদ্ধার।

images-4

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার এক মাদ্রাসা ছাত্রকে অপহরনের চার দিন পর সোমবার সকালে উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। এ সময় এক অপহরনকারীকে আটক করেছে পুলিশ।
পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার আশফরদী গ্রামের কামাল খন্দকারের ছেলে জুঙ্গুরদী কাশিমুল উলুম মাদ্রাসার ছাত্র হেদায়েত (১০)। একই গ্রামের মোশারেফ খন্দকারের ছেলে রুবেল গত বৃহসাপতিবার বিকালে কৌশলে হেদায়েতকে মাদ্রাসা থেকে ঢাকা নিয়ে যায়। হেদায়েতকে ঢাকা নিয়ে রুবেল সহ আরো কয়েকজন তার পরিবারের নিকট পাঁচ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি তার পরিবার নগরকান্দা থানার ওসি মোঃ আবসার উদ্দিনকে জানালে তিনি এস আই শুকান্তকে দিয়ে অপহরনকারীদের বিকাশে পাচ হাজার টাকা পাঠান। বাকী টাকা নেওয়ার জন্য অপহরনকারীদের ভাঙ্গা বিশ্বরোড মোড়ে আসতে বলেন। পুলিশের পাতা ফাদ অনুসারে সোমবার সকালে অপহরনকারীরা ভাঙ্গা বিশ্বরোড মোড়ে আসলে পুলিশ রুবেলকে আটক করে। এ সময় ছাত্র হেদায়েতকেও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নগরকান্দা থানার ওসি আবসার উদ্দিন বলেন অপহরনকারী চক্রের একজনকে আটক করেছি। আশা করি বাকীদের আটক করতে পারব।

Leave A Reply

Your email address will not be published.