Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

trainহারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি ঃ ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকায় আজ রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ট্রেনের নীচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। কোতয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে রাজবাড়ী গামী ফিরতি ট্রেনটি উত্তর আলীপুর এলাকায় পৌঁছালে উক্ত যুবকটি ট্রেনের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। যুবকটি রেললাইনে বসে থাকা রজব আলী নামের এক পাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে। নিহত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিমউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.