Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে যুবলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা।

ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের যুবলীগ নেতা পলাশ রানাকে রবিবার দুপুরে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে মারাত্বক ভাবে আহত করেছে সন্ত্রাসীরা। আহত পলাশকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় , অম্বিকাপুর ইউনিয়নের যুবলীগ নেতা কোতয়ালী থানার যুবলীগের সদস্য পলাশ রানা রবিবার দুপুর ১২ টার দিকে বাড়ি থেকে বের হয়ে শোভারামপুর নতুন রেল বাজারের নিকট যায়। এ সময় ৬/৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী পলাশকে ঘিরে ফেলে এলোপাথারি ভাবে কুপাতে থাকে। এ অবস্থা দেখে তার ভাই ও ভাতিজা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের ও কুপায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মারাত্বক আহত অবস্থায় পলাশ ও তার ভাই ,ভাতিজাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।faridpur dis

Leave A Reply

Your email address will not be published.