Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোঃ খালেদুর রহমান ঃ সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুরের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে রবিবার বেলা ১১ টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে প্রায় ১ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ফরিদপুরের সাংবাদিক সহ বিভিন্ন মহলের লোকজন। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়জ হাসান রুবেল। সভাপতি তার বক্তব্যে সাংবাদিক শিমুল হত্যাকে সমাজের বিবেগের উপর আঘাত বলে দ্রুত এ হত্যাকান্ডের বিচারের দাবী করেন। এ সময় আরো বক্তব্য রাখেন সমকালের ফরিদপুর জেলা প্রতিনিধি হাসানুজ্জামান ,প্রথম আলোর ফরিদপুর জেলা প্রতিনিধি পান্না বালা , বাংলাদেশ প্রতিদিনের কামরুজ্জামান সোহেল , প্রবীন সাংবাদিক আহম্মদ ফিরোজ সহ অনেকে। প্রত্যেকেই তাদের বক্তব্যে এ হত্যার দ্রুত বিচারের দাবী করেন।

Leave A Reply

Your email address will not be published.