Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে ১০২ পিচ ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

sam_0471মোঃ খালেদুর রহমান,ফরিদপুর ঃ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুলিয়া থেকে র‌্যাব-০৮ এর একটি দল শুক্রবার সন্ধায় অভিযান চালিয়ে একশত দুই পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
র‌্যাব-৮ জানায় তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামে শাহ আলম মিয়া(৬০), এর বাড়ীর সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিএডি মোঃ ইউসুফ আলী এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার সন্ধা আনুমানিক ৬ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান চালিয়ে মোঃ রাশেদ আকন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার নিকট থেকে ১০২ পিচ ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়।রাশেদ শিবচর থানার চর রঘুনাথপুর গ্রামের নুর আকনের পুত্র। স্থানীয় লোকজন জানায় রাশেদ অনেক দিন ধরে মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যাপারে ফদিরপুর জেলার ভাঙ্গা থানায় মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.