Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে ২৭৫ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ খালেদুর রহমান, ফরিদপুর ঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ ফেব্রুয়ারী ২০১৭ ইং তারিখ ০২২০ ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কানাইপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার মধুখালী থানাধীন রেল গেইটসস্থ ফরিদপুর-মাগুরা মহাসড়কের পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক(ভারপ্রাপ্ত) এএসপি জনাব মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ০২৩৫ ঘটিকার সময় উল্লেখিত স্থানের নিকট পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থানে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ঘেরাও পূর্বক আটক করে। তখন উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার নাম মোঃ আজিম উদ্দিন (৩২), পিতাঃ মোঃ হাবিবুর রহমান শেখ, সাং- শ্রীপুর, থানা- মধুখালী, জেলা-ফরিদপুর বলে জানায়। অতঃপর উপস্থিত সাক্ষীদের সম্মূখে বিধি মোতাবেক ধৃত আসামীর পরিহিত লুঙ্গির ডান পার্শ্বে গোঁজা হতে একটি ছোট নীল রংয়ের প্লাস্টিকের প্যাকেটে রক্ষিত সর্বমোট ২৭৫ (দুইশত পচাত্ত) পিচ লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট, ০১(এক)টি কালো রংয়ের পেছনে ক্যামেরা যুক্ত মোবাইল সেট, যাহাতে ০২(দুই)টি গ্রামীন সিম ও একটি মেমরি কার্ড সংযুক্ত উদ্ধার করে। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আশপাশের লোকজনের নিকট থেকে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মধুখালী থানা এলাকা সহ আশেপাশের অন্যান্য এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।

এ ব্যাপারে ফরিদপুর জেলার মধুখালী থানায় মামলা রুজু করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.