Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুর পতিতা পল্লীতে শিশু খুন। আটক-২

ফরিদপুর পতিতা পল্লীতে শিশু খুন। আটক-২full_1130898285_1444278088
ফরিদপুর থেকে ,মোঃ খালেদুর রহমান ঃ ফরিদপুর জেলার পৌর সদরের সি. এন্ড.বি ঘাট পতিতা পল্লিতে ২ বছরের শিশু খুনের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা হয়েছে এবং পুলিশ ২ জনকে আটক করেছে।
এ ব্যাপারে নিহত মদিনার (২) মা মনি খানম জানান সে অনেক দিন যাবত সি.এন্ড.বি ঘাট পতিতা পল্লিতে সালেহার বাড়িতে বসবাস করছিল। এ সূত্রে তার সাথে সালেহার ও একই বাড়ির বন্যার সাথে মনমালিন্য ছিল। ২ মাস পুর্বে তারা মদিনাকে মেরে ফেলার হুমকি দেয়। গত ২৫ মে বুধবার বেলা ১২ টার সময় সামান্য কথা কাটাকাটি হলে সালেহার বাড়ির বন্যা,দোলনা,বিউটি,সহ আরো কয়েকজন মনি বেগমকে মেরে তার নিকট থেকে মদিনাকে কেড়ে নেয়। অতপর মদিনাকে কারেন্টে হিট দিয়ে মেরে তাদের লোক দিয়ে হাসপাতালে পাঠালে ডাক্তার মদিনাকে মৃত্যু ঘোষনা করে। এ সময় সালেহা মদিনাকে মনি বেগমের নিকট নিয়ে বলে তোর মেয়ে নে। মেয়ের এ অবস্থা দেখে মনি জ্ঞান হারিয়ে ফেলে। তখন সালেহা তার লোক দিয়ে মদিনাকে মাটিচাপা দেয়। মনি বেগমের জ্ঞান ফিরলে বুধবার সন্ধায় থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে বন্যা ও দোলনা কে আটক করে থানায় নিয়ে যায়।
সরজমিন পরিদর্শন কালে দুলাল মেম্বর, জেসমিন ও ঘটনার প্রতক্ষ্যদশী বিউটি জানায় সালেহা খুব খারাপ কাজ করছে ,তার বিচার হওয়া উচিত। মেয়ে হারা মনি বেগম বর্তমানে পারভীনের বাড়িতে রয়েছে। মনি বেগম জানান সে গতকাল বুধবার থানায় গিয়েছিল তার মেয়ের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে। এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন আহমেদ জানান ২ বছরের শিশু খুন একটি বেদনার বিষয় সে যেই হোক। আমরা ইতিমধ্যে ২ জনকে আটক করেছি ,অন্যদের আটকের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.