Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফাইনালে জকোভিচ

s-10স্পোর্টস ডেস্ক:
রাফায়েল নাদালকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্স ওপেনের ফাইনালে উত্তীর্ণ হলেন নোভাক জকোভিচ। সেমিফাইনালে নাদালকে ৬-৩, ৬-৩ সেটে সরাসরি পরাজিত করেন এই সার্বিয়ান তারকা। ফাইনালে টমাস বার্দিকের মুখোমুখি হবেন নোভাক জকোভিচ। জায়েল মনোফিসকে ৬-১, ৬-৪ সেটে সরাসরি পরাজিত করে প্রথমবারের মতো মন্টে কার্লো ওপেনের ফাইনালে উঠার কৃতিত্ব দেখান বার্দিক। শনিবার সেমিফাইনালে সাবেক এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদালকে হারাতে কোনো বেগ পেতে হয়নি জকোভিচের। প্রথমদিকে পিছিয়ে পড়লেও দুর্দান্ত কাম-ব্যাক করে ৬-৩, ৬-৩ সেটে নাদালকে হারিয়ে ফাইনালে পা রাখেন এই সার্বিয়ান তারকা। রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ জুটি এই নিয়ে ৪৩ বার একে অন্যের মুখোমুখি হন। মুখোমুখি লড়াইয়ে শনিবার ২৩-২০ ব্যবধানে এগিয়ে যান জকোভিচ। তবে এদিন ভাগ্যও পাশে ছিল না নাদালের। শুরু থেকে ভালো খেলতে হঠাৎ ইনজুরিতে পড়ে ছন্দপতন ঘটে এই স্প্যানিশ তারকা। এই সুযোগ কাজে লাগিয়ে সহজেই ফাইনালে চলে যান জকোভিচ। টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে বার্দিকের মুখোমুখি হবেন নোভাক জকোভিচ। এর আগে চলতি মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন ও মায়ামি ওপেনের শিরোপা জিতেন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা।

Leave A Reply

Your email address will not be published.