Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফিলিপাইনে ফেরি ডুবে অন্তত ৩৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেইতে উপকূলীয় এলাকায় সাগরে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৩৩ জনেরও বেশি যাত্রী মারা গেছেন। স্থানীয় বৃহস্পতিবার ওরমোক বন্দরের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ফেরিটি উল্টে যায়। বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে, ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ১৭৩ জন যাত্রী ছিল।
ফিলিপাইন রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন জানিয়েছেন, ডুবে যাওয়া ঐ ফেরিটির ৫০ থেকে ৭০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তীর থেকে উল্টে যাওয়া ফেরিটি দেখা যাচ্ছে বলে জানান তিনি।
তিনি জানান, তল্লাশি ও উদ্ধার অভিযানে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স ও ডুবুরি পাঠানো হয়েছে। সূত্র: বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.