Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েলি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক:   পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি পুলিশের গুলিতে এজেদিন ঘোরা (২৩) নামে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) জেনিন নামে ওই শরণার্থী শিবিরে অভিযানে গিয়ে সন্দেহভাজন হিসেবে ঘোরার বুকে গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ। বুকে ও হাতে গুলিবিদ্ধ হওয়ার পর ওই তরুণকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, শরণার্থী শিবিরে অভিযানে চলাকালে ঘোরা কিছু বিস্ফোরক ছোঁড়ার চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

এ হত্যাকাণ্ডের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিন কর্তৃপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.