Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র উদ্যোগে গণসচেতনতামূলক আলোচনা সভা

ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধে বিজিবি’র উদ্যোগে গণ-সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল শনিবার দুপুরে সীমান্তবর্তী নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে চেয়ারম্যান মুসাব্বের আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন। এসময় শিক্ষক গোলাম মোস্তফা, শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার সহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ওসি বজলুর রশিদ, ইউএনও নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা চেয়ারম্যান নজির হোসেন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে উপজেলার খলিশাকোটাল সীমান্তর ৯৩৪ নং মেইন পিলারের ৭নং সাব পিলারের পাশে বিএসএফের গুলিতে শ্যামল চন্দ্র (৩৮) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হন। এ কারণে কুড়িগ্রাম-৪৫ বিজিবি সীমান্তবাসীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.