Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফেনীতে ইয়াবাসহ গ্রেফতার ঘটনায় পুলিশের এএসআই ৩দিনের রিমান্ডে

ফেনী :  ফেনীতে ইয়াবাসহ গ্রেফতার ঘটনায় পুলিশের এএসআই মো. মাহফুজুর রহমানকে (৩২) তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে ওই এএসএসআইয়ের প্রাইভেট গাড়ির চালক মো. জাবেদ আলীকে (২৯) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেয়।
সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা উভয়ের বিরুদ্ধে ১০দিনের রিমান্ড আবেদন করলে আদালত পুলিশের ওই এএসআইকে তিনদিন এবং ব্যক্তিগত চালককে  দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, শনিবার রাতে ফেনীর লালপোল এলাকায় ছয় লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের এএসআই ও তার ব্যক্তিগত গাড়ির চালককে র‌্যাপিড এ্যকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা আটক করে। রবিবার রাত ১১টায় তাদের ফেনী মডেল থানায় সোপর্দ করে র‌্যাব বাদী হয়ে আটক ওই দুজসহ কক্সবাজার ডিবি পুলিশের এএসআই মো. বেলাল এবং চট্টগ্রাম জেলা পুলিশের কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বিরুদ্ধে এজাহার নামীয় এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলায় ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.