Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফ্লিনটফের দ্বারস্থ ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:s-4
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার ছয় বছর পর আবার ইংল্যান্ড দলে ফিরছেন অ্যান্ড্রু ফ্লিনটন। না, এবার ক্রিকেটার হিসেবে নয়। ভূমিকা বদল হয়েছে ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডারের। আসন্ন বিশ্বকাপের আগে দলকে জাগিয়ে তুলতে ইয়ন মর্গানদের সঙ্গে অনুশীলন শিবিরে যোগ দেবেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার। বিগব্যাশে ব্রিসবেন হিটসের হয়ে খেলতে এখন অস্ট্রেলিয়ায় আছেন ফ্লিনটফ। অন্যদিকে বিশ্বকাপের জন্য গা গরম করতে অস্ট্রেলিয়ার মাটিতে আছে ইংল্যান্ডও। ভারত আর স্বাগতিক দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে লড়ছে তারা। এই ফুরসতে দেশের কিংবদন্তি অলরাউন্ডারকে ডেকে পাঠিয়েছেন পিটার মুরস। মঙ্গলবার ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে দলের ক্রিকেটারদের পরামর্শ দেয়ার জন্য ফ্লিনির দ্বারস্থ হয়েছে ইংলিশ কোচ। এর আগে গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেটে পরাজিত হয়েছিল ইংলিশরা। প্রসঙ্গত, ২০০৯ সালে অসিদের বিপক্ষে অ্যাশেজ জিতে অবসর নিয়েছিলেন ফ্লিনটফ।

Leave A Reply

Your email address will not be published.