Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

​বগুড়া সাবগ্রামে গরু খাসি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

খাজা আহম্মেদ রতন, বগুড়: বগুড়া সদর সাবগ্রাম ইউনিয়নের চান্দপারা মাঠে চান্দপারা একতা স্পোটিং ক্লাবের আয়োজনে বিকাল ৫টায় ৩য় তম গরু/খাসি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সাবগ্রম মাষ্টার পোল্ট্রি ফিড এর সত্বাধীকারী আলহাজ মো: আব্দুস সামাদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং বগুড়া জেলা আওয়মী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সুলতান মাহমুদ খান রনি।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু সালেহ নয়ন, ৩ নং ওয়ার্ড সদস্য মো: আল আমিন খোরশেদ, সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সা: সম্পাদক মো: সহোরাব হোসেন, বগুড়া জেলা ছাত্র লীগের সাবেক ছাত্র নেতা এস এম আল মামুন।
১৬টি দল টুর্নামেন্টে অংশ গ্রহন করেন। উদ্বধনি ম্যাচে প্রতিয়োগিতা করেন নিউ বন্ধু ক্লাব (৩ গোল) বনাম চান্দাপারা শ্রমিক একতা সংঘ (৪ গোল) করেন। রিফারী মো: আইয়ুব আলী রতন, সহকারী, মো: সুমন বিজয়ী দল হিসাবে চান্দাপাড়া শ্রমিক একতা সংঘকে ঘোষনার মাধ্যমে খেলা সমাপ্ত হয়।

Leave A Reply

Your email address will not be published.