Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকরের দাবীতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

Kurigram Chattra League Human Chain photo-12.08.15

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি  : জাতির জনক বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবীতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে জেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুন্নবী সাগর, শফিকুল ইসলাম সাকিব ও সাবেক সভাপতি আনিছুর রহমান চাঁদ প্রমুখ। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর দেশের বাইরে পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবী জানান।

Leave A Reply

Your email address will not be published.