Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বনশ্রীতে একটি বাসা থেকে ১০ শিশু উদ্ধার, আটক ৪

bonosreee

রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে ১০ শিশুকে উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বাসসকে জানান, শনিবার দুপুরে বনশ্রী এলাকা সি ব্লকের ১০ নম্বর সড়কে অবস্থিত একটি বাসায় অভিযান চালিয়ে ছয় তলায় ‘অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন’র কার্যালয় থেকে এই শিশুদের উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা একটি এনজিও’র কাজে ওই শিশুদের এনেছেন। তবে ওই শিশুদের একটি কক্ষে গাদাগাদি করে রাখায় সন্দেহজনক হওয়ায় চারজনকে আটক এবং ১০ শিশুকে উদ্ধার করে থানায় আনা হয়। ওই শিশুদের বয়স ৮ থেকে ১২ বছর।

মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতরা নিজেদের এনজিও কর্মী বলে দাবি করলেও, এ সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেনি। এমনকি একসঙ্গে এতগুলো শিশুকে বাড়িটিতে রাখার ব্যাপারেও থানার সঙ্গে কোনো কথা বলেনি।’

এদিকে, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যে ফ্ল্যাট থেকে শিশুদের উদ্ধার করা হয়েছে, সেটি তালাবন্ধ করে রেখেছে পুলিশ। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা জানান, ফ্ল্যাটটি বেশিরভাগ সময় বাইরে থেকে বন্ধ থাকতো। এছাড়া বাসার লোকজন আশপাশের কারও সঙ্গে মিশতোও না।

ঘটনার পর থেকেই বাসার দারোয়ান ও তার স্ত্রী পলাতক রয়েছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.