Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বরিশালে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

road-accident-সড়ক-দূর্ঘটনা-1বরিশালের গৌরনদীতে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহিলাড়ার বাসিন্দা মঙ্গল বেপরীর ছেলে সালাউদ্দিন বেপারী ও উজিরপুর উপজেলার শোলক এলাকার খালেক মোল্লার ছেলে কালাম ওরফে কালু মোল্লা। আহতরা হলেন- ট্রাকচালক আ. লতিফ দেওয়ান ও নছিমনচালক মাসুম সরদার।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. এজাজ জানান, একটি খালি ট্রাক বরিশাল থেকে ফরিদপুর যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। সেখানে থাকা দুই পথচারী ট্রাক ও গাছের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

Leave A Reply

Your email address will not be published.