Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বরিশালে শিশু নির্যাতনের অভিযোগে একজন বরখাস্ত

বরিশাল : দুইজন শিশুকে পিটানোর এই ভিডিওটি ইউটিউবে প্রকাশ পাবার পর সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। বরিশাল সরকারি শিশু পরিবারের দুই শিশুর ওপর নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্যাতনের অভিযোগে ওই প্রতিষ্ঠানের কম্পাউন্ডার মোহাম্মদ দুলালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি এই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। সিলেটে রাজন হত্যার ঘটনার পরপরই বরিশালে এই শিশু নির্যাতনের ঘটনা আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ঘটনাটি কয়েকদিন আগের হলেও সামাজিক মাধ্যমে এটি ছড়ায় সোমবার রাতে।

অজ্ঞাত একজনের মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, দুইজন শিশুকে গাছের ডাল দিয়ে পেটাচ্ছেন শিশু পরিবারের বালিকা শাখার কম্পাউন্ডার মোহাম্মদ দুলাল। মাঝে মধ্যে চড়-থাপ্পড়ও দিচ্ছেন তিনি। আর শিশুরা কান্না করছে, ‘ওমা’ বলে চিৎকার করছে ভিডিওটিতে।

Leave A Reply

Your email address will not be published.