Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বরিশালে ২০মণ জাটকা ইলিশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি:
বরিশালে ২০মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজা থেকে গতকাল সকালে এ জাটকা উদ্ধার করা হয়।
উজিরপুর থানার ওসি মো. নুরুল ইসলাম-পিপিএম জানান, বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ড থেকে জাটকা ইলিশগুলো মেঘনা পরিবহনের একটি বাসে ঢাকায় নেয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জাটকা পাচারের খবর পেয়ে থানার এস.আই বেল্লাল হোসেন সকাল দশটার দিকে ঢাকাগামী মেঘনা পরিবহনে অভিযান চালিয়ে ২০মণ জাটকা ইলিশ উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা জাটকা ইলিশ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.