Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বলিউডকে ‘গুডবাই’ প্রিয়াঙ্কার

priynkaবিনোদন ডেস্ক: বেশিরভাগ সময়টাই এখন কাটছে হলিউডে। মার্কিন মুলুকে তিনি পাকাপাকি ঘরও বেঁধেছেন। খুব প্রয়োজন না থাকলে দেশের মাটিতে দেখাই যাচ্ছে না প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে কী বলিউডকে ‘গুডবাই’ জানাচ্ছেন তিনি? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বলিমহলে।
গত কয়েক মাস ধরেই বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার আগামী প্রজেক্ট নিয়ে জোর গুঞ্জন চলছে। বিশেষ করে ‘জয় গঙ্গাজল’ ছবিটি মুক্তির পর থেকেই এই আলোচনার মাত্রা আরও বেড়েছে। কারণ, ‘পিগি চপস্’-এর বছরের বেশিরভাগ সময়টাই এখন কাটছে হলিউডে। মার্কিন মুলুকে তিনি পাকাপাকি ঘরও বেঁধেছেন। খুব প্রয়োজন না থাকলে দেশের মাটিতে দেখাই যাচ্ছে না প্রিয়ঙ্কাকে।
অথচ, প্রোডিউসার থেকে পরিচালক সকলে হন্যে হয়ে ঘুড়ে বেড়াচ্ছেন তার পেছনে। বলিউড কেরিয়ারকে কোন পথে নিয়ে যাবেন তা নিয়ে মুখ খুলছিলেন না প্রিয়াঙ্কা। সবথেকে চিন্তার বিষয়, ফারহান আখতার খুব শিগগির ‘ডন থ্রি-র কাজ শুরু করবেন। ফারহানের ‘ডন’ এবং ‘ডন-২’-এর নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা। তাই ‘পিগি চপস’-এর এই বলিউড টু হলিউড নিয়ে বেজায় সমস্যা পড়েছেন ফারহান।
শেষমেশ অবশ্য তার বর্তমান বলিউড কেরিয়ার নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। তাতে যা বলেছেন তাতে দুঃখ পেতেই পারেন প্রিয়াঙ্কার ভক্তকুল। কারণ, বলিউড আপাতত ছাড়ছেন প্রিয়ঙ্কা। ‘বেওয়াচ’-এর শ্যুটিং চলছে আমেরিকায়। এই নিয়ে জোর ব্যস্ত তিনি। হলিউডে ‘বেওয়াচ’ হবে তার অভিষেক-ছবি। ‘বেওয়াচ’-এর শ্যুটিং শেষ হলেও হলিউডে আরও কিছু প্রজেক্ট আছে প্রিয়ঙ্কার। তাঁর মতে, ওসব না মিটিয়ে তিনি বলিউডের কোনও প্রজেক্ট হাতে নিতে পারছেন না। তাই আপতত টাটা বলিউড। প্রিয়াঙ্কা এখন হলিউডেই ঘাঁটি গাড়ছেন।

Leave A Reply

Your email address will not be published.