Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বসুন্ধরা কনভেনশনে “উজ্জীবিত লাবিব” উদযাপিত

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল -৩ এ লাবিব গ্রুপের আয়োজনে “ঊজ্জীবিত লাবিব” নামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লাবিব গ্রুপের সকল অঙ্গ প্রতিষ্ঠান সমূহের পূর্ববর্তী বছরের সাফল্য নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সকল প্রতিষ্ঠানের সৃষ্টির পর থেকে বর্তমান অবস্থান সম্পর্কে এই অনুষ্ঠানে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে সকল ম্যানেজমেন্ট অফিসিয়ালরা তাদের বিগত বছরের কর্মস্পৃহা আরো উন্নয়নের মাধ্যমে এবং পারস্পরিক সহায়তার মাধ্যমে ভবিষ্যতে আরো বেশি সাফল্য অর্জনের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর (সিআইপি) এবং ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান (সিআইপি) তাদের মুল্যবান ও প্রেরণাদায়ী বক্তব্যের মাধ্যমে সকল সদস্যদের চলমান সাফল্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে সাফল্যের এই ধারা অব্যাহত রেখে লাবিব গ্রুপের উন্নয়নের গতি আরো বেগবান করার ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন।
জনপ্রিয় ব্যান্ড গ্রুপ ডিফারেন্ট টাচ এর ব্যান্ড শো, স্প্যানিশ ড্যান্স শো, লেজার শো এবং লাবিব গ্রুপের নিজস্ব কলাকুশলীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সকল দর্শনার্থীদের মন্ত্রমুগ্ধ করে।

Leave A Reply

Your email address will not be published.