Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ৪ এপ্রিল, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার বিপক্ষের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য শনিবার রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন সাইফউদ্দিন।

১৬ সদস্যের বাংলাদেশ দল : তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

৪ এপ্রিল কলম্বোতে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। কলম্বো থেকে ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, টেন স্পোর্টস, টেন-১ ও টেন-১ এইচডি।

Leave A Reply

Your email address will not be published.