Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী ৮ এপ্রিল ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে।

পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিজয় কেশব গোখালে বাংলাদেশ সফরে আসছেন।

মধ্য এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টিও আলোচনায় আসবে বলে একটি সূত্র জানিয়েছে। ভারতের উন্নয়ন সহযোগিতা, যোগাযোগ ইস্যু, নিরাপত্তায় অংশীদারিত্ব এবং লাইন অব ক্রেডিড নিয়ে নতুন পররাষ্ট্র সচিব বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা করবেন।

৯ এপ্রিল বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে একটি সেমিনারে অংশ নেবেন বিজয় কেশব গোখালে। গত মাসে প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দিল্লি সফর করেন। নির্বাচনী বছরে ভারতের পররাষ্ট্র সচিবের সফরকে তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। গত জানুুয়ারির শেষ দিকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন বিজয় কেশব গোখালে।

Leave A Reply

Your email address will not be published.