Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশে আসছেন শোয়েব!

s-8স্পোর্টস ডেস্ক:

২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের জার্সি গায়ে আর মাঠে নামা হয়নি পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের। ওয়ানডে এবং টেস্টে দলে সুযোগ না পেলেও টি২০তে ধারাবাহিক ছিলেন শোয়েব মালিক। এবার বাংলাদেশ সিরিজে এক ম্যাচ টি-টুয়েন্টি খেলার জন্যে আবারো জাতীয় দলের দ্বার উন্মোচন হলো তার সামনে। মূলত শোয়েব মাকসুদের ইনজুরির কারণে আবারো দলে সুযোগ পেতে পারেন শোয়েব মালিক এমনটাই জানাচ্ছে পাকিস্তানি গণমাধ্যম। নানান সমস্যায় জর্জরিত পাকিস্তান দল এবার নতুন এক ঝাঁক উদীয়মান ক্রিকেটার নিয়ে এসেছে বাংলাদেশ সফরে। অনেক ক্রিকেটারই আছেন অভিষেকের অপেক্ষায়। সেখানে শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার যুক্ত হলে পাকিস্তান দলের শক্তি বাড়বে বৈকি কমবে না।

Leave A Reply

Your email address will not be published.