Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইউনাইটেড জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য হলেন রংপুরের সোহেল

sohelরংপুর প্রতিনিধি: বাংলাদেশ ইউনাইটেড জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র আহবায়ক কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রংপুরে কর্মরত তরুণ সাংবাদিক হারুন উর রশিদ সোহেল। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা এবং বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে নতুন সাংবাদিক সংগঠন বাংলাদেশ ইউনাইটেড জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র আহবায়ক কমিটির সভা গত ২০শে সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকাস্থ মোতালেব টাওয়ারের ৩য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত স্থানীয় পত্রিকার সম্পাদক, অনলাইন পত্রিকার সম্পাদক এবং জাতীয় পত্রিকা ও চ্যানেলে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এসময় সর্বসম্মতিক্রমে বিভিন্ন পদমর্যার ভিত্তিতে ৪৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ ইউনাইটেড জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্যপুষ্করিনী ইউপি চেয়ারম্যান সোহেল রানা, দৈনিক নতুন স্বপ্নের বার্তা প্রধান খন্দকার মিলন, মিলেনিয়াম টিভির রংপুর জেলা প্রতিনিধি রাফাত হোসেন বাধন, সমাজকর্মী হাসান আল সাকিব প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.