Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার কমিটি গঠিত রাজু সভাপতি-সবুজ সম্পাদক

লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার পূনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার লালমনিরহাট প্রেসক্লাব সম্মেলন কক্ষে উক্ত কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশনের সভাপতি ওয়ালিউর রহমান রাজু। সভায় সর্ব সম্মতিক্রমে ওয়ালিউর রহমান রাজুকে সভাপতি (দৈনিক যায়যায়দিন/দাবানল) ও আসাদুল ইসলাম সবুজকে সাধারণ সম্পাদক (দৈনিক ভোরের পাতা/বিজয়) এবং এম এ হান্নান কে সাংগঠনিক সম্পাদক (বজ্রশক্তি/জেটিভি) নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট ৩ বৎসর মেয়াদী একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির অন্যান্যরা হলেন, মাজেদুল ইসলাম সরকার সিনি: সহ-সভাপতি (চ্যানেল নাইন),জাহিদ হোসেন সিনি: সহ-সভাপতি (লালমনিরকন্ঠ), রাইসুল ইসলাম সেনা সহ-সভাপতি (খোলা কাগজ/দৈনিক পরিবেশ), লাভলু শেখ সহ-সভাপতি (দৈনিক সংগ্রাম), বদিয়ার রহমান যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক মানববার্তা), এম.এ হাশেম যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক কুড়িগ্রাম খবর), আরিফুর রশিদ সহ-সাংগঠনিক সম্পাদক (সকালের খবর), সুমন ইসলাম বাবু অর্থ সম্পাদক (দৈনিক অর্জন/স্বাধীনবাংলা), এস.কে সাহেদ দপ্তর সম্পাদক (দৈনিক আজ ও আগামীকাল/চারিদিকে প্রতিদিন), সৈকত ইসলাম প্রচার সম্পাদক (ক্যামেরা পারসন বিটিভি), মাহফুজসাজু সাহিত্য সম্পাদক (লালমনিরহাটবার্তা), আসাদুজ্জামান সাজু কার্যকারী সদস্য (দৈনিক মানবকন্ঠ), মিজানুর রহমান মিলন, কার্যকারী সদস্য (একুশে কন্ঠ/দৈনিক সাইফ), আশরাফুল হক কার্যকারী সদস্য (সাপ্তাহিক বিজয়), কার্যকারী সদস্য বাবু রায় (দৈনিক নিরপেক্ষ/আখিড়া) ও বাবলু মিয়া (দৈনিক বজ্রশক্তি)।

Leave A Reply

Your email address will not be published.