Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশ-পাকিস্তানের লড়াই

স্পোর্টস ডেস্ক:
টেস্ট, ওয়ানডে, টি২০- পূর্ণাঙ্গ সিরিজ খেলতেই আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। তবে কোন ফরম্যাটের ক্রিকেট দিয়ে শুরু হবে সিরিজ, তা নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত জানা গেছে, ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি। এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেটি হবে ২১ ও ২৩ এপ্রিল একই ভেন্যুতে। ওয়ানডে সিরিজের পর একমাত্র টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সফরকারী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। যদিও এরআগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসন্ন সিরিজের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এই ভেন্যুতে এই সিরিজের কোনো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘনিষ্ঠ সূত্রে থেকে এই তথ্য জানানো হয়েছে। আর পাকিস্তান দল ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে। তবে ওয়ানডে সিরিজের আগে ফতুল্লায় একটি মাত্র প্রস্তুতি ম্যাচও খেলতে পারে তারা। এদিকে গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় একটি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে খেলার ভালো পরিবেশ এবং দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এবারও সেখানে একটি টেস্ট ম্যাচ রেখেছে বিসিবি)। খুলনার প্রথম টেস্টটি শুরু হবে ২৯ এপ্রিল। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচ মিরপুরে, ৮ মে শুরু। আর ১৩ মে ঢাকা ত্যাগ করবে পাকিস্তান ক্রিকেট দল। বিসিবি আসন্ন সিরিজের ফিকশ্চার এভাবে তৈরি করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে পাঠিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.