Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাগেরহাটে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৫, আহত ৩

 images (3)

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার বেলা ২টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের ফলটিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ফলটিতা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালকসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হন। আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নীলকমল দাস (৪৫), বলরাম দাস (৩৬), পারো দাস (৪৭) ও শ্যাম দাস (৩৬)। এদের মধ্যে নীলকমল দাস ও বলরাম দাস সহোদর। হতাহতদের সবার বাড়ি ফকিরহাট উপজেলার দোহাজারী গ্রামে বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

Leave A Reply

Your email address will not be published.