Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাগেরহাটে ভারতে পাচারকালে ১৮ নারী-শিশু উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট থেকে ভারতে পাচারকালে নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আব্বাস হাওলাদার (৩৮) নামে এক মানব পাচারকারীকে আটক করা হয়। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বাগেরহাট শহরতলির দড়াটানা ব্রিজের টোলপ্লাজা এলাকা থেকে ট্রাকে করে পাচারের সময় বাগেরহাট মডেল থানা পুলিশ তাদের আটক করে। আটক আব্বাস হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মৃত দলিল উদ্দিন হাওলাদারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাচারকারী ৫-৬ মাস ধরে নিজের পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে ৭ জন নারী, প্রতিবন্ধীসহ ৫ শিশু ও ৬ জন পুরুষ রয়েছেন। তাদের সবার বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। তারা হলেন – মো. আবুল খায়ের (৩২), শহাদাত (২৫), হারুন শেখ (৪০), আলম (৪৫), কাঞ্চন মৃধা (৩৭), ফিরোজ গাজী (৩২), রোকেয়া বেগম ৩৬), মাধুরী (১৮), হাসিনা বেগম (২০) , লাকি আক্তার (৪০), লাভলি (২১), রশিদা (৩২), তাসলিমা (৪০), আসলাম (৭), সুরাইয়া (৪), আব্দুর রহিম (৬), রবিউল (৭) ও মো. আমিন (১১)।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা কাজের সন্ধানে ভারতের ব্যাঙ্গালোর শহরে যাচ্ছিলেন। উদ্ধার হওয়া কয়েক জনের নিকটাত্মীয় দীর্ঘদিন ধরে সে দেশে কাজ করে জীবিকা নির্বাহ করছে বলেও জানান তারা।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, মোড়েলগঞ্জ এলাকা থেকে মানব পাচারকারীদের সহাতায় ট্রাকযোগে কিছু লোক ভারতে যাচ্ছিল বলে খবর পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে সকালে পিরোজপুর-খুলনা মহাসড়কের বাগেরহাটের দড়াটানা ব্রিজ টোলপ্লাজা এলাকায় চেক পোস্ট বসায় পুলিশ। এ সময় একটি ট্রাকসহ ভারতগামী ওই ১৮ জনকে উদ্ধার এবং এক পাচারকারীকে আটক করা হয়। এ ঘটনায় মানব পাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.