Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘বাঙালি দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহারে গাইবান্ধার এসপিকে তলব


‘বাঙালি দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহার করায় গাইবান্ধার বিশেষ পুলিশ সুপারকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২ জানুয়ারি তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

হাইকোর্টের তলবে আজ আদালতে হাজির হন গাইবান্ধার ডিসি মোহম্মদ আবদুস সামাদ। আদালতে তার দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে গাইবান্ধার বিশেষ পুলিশ সুপারকে তলব করে।

আদালতে ডিসি আবদুস সামাদ বলেন, গত ১৬ নভেম্বর পুলিশ সুপারের কাছ থেকে হামলার ঘটনার বিষয়ে একটি সংক্ষিপ্ত বর্ণনা পাই। ঐ বর্ণনায় ‘বাঙালি দুষ্কৃতকারী’ শব্দটি ছিল। যেহেতু বিষয়টি তদন্তের জন্য নিয়েছি সেহেতু ঐ শব্দটি হুবহু রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.