Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাড্ডায় গোলাগুলিতে ২ ব্যবসায়ীর মৃত্যু

baddaরাজধানীর বাড্ডায় গার্মেন্টস ব্যবসার টাকা ভাগাভাগি দুই পক্ষের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বাড্ডার আদর্শ নগরের পাশে পানির ট্যাঙ্কি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শামসুর রহমান মোল্লা ও মানিক। নিহতদের মধ্যে শামসু মোল্লা (৫৩) ঢাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। নিহত অন্যজনের নাম মানিক (৪৫)। তিনি উত্তর বাড্ডার একটি বেসরকারি হাসপাতালের কর্মকর্তা। আহতদের মধ্যে পিঠে গুলিবিদ্ধ আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বলেন, গুলশানের ইউনাইটেড হাসপাতালে দুইজনের নিহত হওয়ার নিশ্চিত হয়েছি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, গোলাগুলিতে চারজন গুরুতর আহত হয়েছেন। এদের তিনজনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এবং আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ বাকি দুজন হচ্ছেন গামা ও সালাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দুজন ব্যবসায়ী। গার্মেন্টস ব্যবসার টাকা ভাগাভাগির ঘটনায় এই গুলি বিনময়ের ঘটনা ঘটেছে। তবে এর স্পষ্ট কারণ এখনো জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.