Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাপ্পারাজের সেন্সরে কার্তুজ

b-2
বিনোদন ডেস্ক:
নায়ক বাপ্পারাজের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘কার্তুজ’ আগামী সপ্তাহেই সেন্সরে যাচ্ছে বলে জানিয়েছে রাজলক্ষী প্রোডাকসন কর্তৃপক্ষ। চলতি বছরের শুরুতে এফডিসিতে মহরতের মাধ্যমে কার্তুজ’ ছবিটির শুটিং শুরু হয়েছিলো। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকসনের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন নায়ক রাজ রাজ্জাকের ছোট ছেলে সম্রাট। ছবিটির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করা হয়েছে ভারতের চেন্নাইতে। এদিকে ছবিটির মুক্তির বিষয়ে সম্রাট বলেন, ‘সেন্সরের পরপরই প্রদর্শক সমিতির সঙ্গে কথা বলে মুক্তির তারিখ নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে এবছরের শেষ নাগাদ ছবিটি মুক্তি দেয়ার সম্ভাবনা রয়েছে।’ ‘কার্তুজ’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, সিরাজ হায়দার, শিরীন আলম, সম্রাট, ফারজানা রিক্তা, সোহান খান, নিপুণ, শিমুল খান প্রমুখ। ছবির গল্পের মূল ভাবনা বাপ্পারাজের। গল্প রচনা ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ।


Leave A Reply

Your email address will not be published.