Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বামনডাঙ্গা সরকার পাড়া আল-হিকমা দাখিল মাদ্রাসার মহান স্বাধীনতা দিবস উৎযাপন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা সরকার পাড়া আল-হিকমা দাখিল মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উৎযাপন করা হয়েছে। মঙ্গলবার দিবসটি উৎযাপন উপলক্ষে মাদ্রাসায়  ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণপূর্ব এক  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। সভায় বামনডাঙ্গা সরকার পাড়া আল-হিকমা দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আঃ গফুর মন্ডলের সভাপতিত্বে উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক আজহারুল ইসলাম টিটুর সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন,বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজা। বিশেষ অথিতির বক্তব্য রাখেন,সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক আলহাজ্ব আমির উদ্দিন। এসময় অথিতি হিসাবে আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক বাপ্পী রাম রায়,জাতীয় ছাত্র সমাজ নেতা জাহেদুল ইসলাম,উক্ত মাদ্রাসার  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফেরদৌসি বেগম, সহকারী শিক্ষক মাওলানা হাসেম,সাইফুল ইসলাম,আলম মিয়া,আলতাফুন্নেছা সহ প্রমূখ। পরে ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।এ সময় উক্ত মাদ্রাসার পক্ষ থেকে উপস্থিত অথিতি ও অভিভাবকদের সম্মাননা উপহার প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.