Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বার্সেলোনা রিয়ালের ফুটবলার কিনবে না

স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার প্রেসিডেন্ট পদে লড়তে আগ্রহী টনি ফিরেক্সা জানিয়েছেন, আগামী নির্বাচনে যদি জিততে পারেন তবে সার্জিও রামোস বা অন্য কোন রিয়াল মাদ্রিদ ফুটবলারকে দলে ভেড়াবেন না তিনি। ফিরেক্সা সাবেক বার্সা বোর্ড মেম্বার ছিলেন। তবে কাতালান ক্লাবটির সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পদটির জন্য তাকে লড়তে হবে জন লোপার্তা ও জোসেফ মারিয়া বার্তেমেউয়ের বিপক্ষে। জুলাইয়ের ১৮ তারিখ প্রেসিডেন্ট পদের নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তবে তিনি জানিয়েছেন ক্লাসিকো প্রতিদ্বন্দ্বীদের কোন ফুটবলারের প্রতি তার আগ্রহ নেই। এক সাক্ষাৎকারে ফিরেক্সা বলেন, ‘রামোস সম্পর্কে আমাদের এখন পর্যন্ত কেউ প্রস্তাব করেনি। তবে আমাদের বর্তমানে কোন রিয়াল মাদ্রিদ ফুটবলার প্রয়োজন নেই।’ সদ্য শেষ হওয়া মৌসুমে কোন শিরোপাই ঘরে তুলতে পারেনি রিয়াল মাদ্রিদ। আর বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠছে দলের অভিজ্ঞ ডিফেন্ডার রামোসকে দলে রাখতে চায় না লস ব্লাঙ্কসরা।

Leave A Reply

Your email address will not be published.