Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বালিয়াডাঙ্গীর উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ

জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ সমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়ছে।

সোমবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ১২ টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ফুটবল ও ভলিবল সহ অন্যান্য ক্রীড়া সামগ্রী প্রদান করেন।

প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম.পি বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন ইউ’পি চেয়ারম্যান আকরাম আলী, আব্দুস সালাম, আমিনুল ইসলাম এর হাতে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ:লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহ. পরিচালক পারভেজ আক্তার খাঁন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.