Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বালিয়াডাঙ্গীর ভানোরে বিদ্যুৎ পেল ৭৫টি পরিবার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের আগটলা গ্রামে প্রায় ৭৫টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।

ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলামের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌছে দেওয়ার বাস্তবায়ন স্বরূপ বৃহস্পতিবার রাতে সময় বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

এ সময় জেলা পরিষদের সদস্য ও বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা আ.লীগের সহ-সভাপতি এ কে এম দবিরুল ইসলাম ডালিম উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য দেলোয়ার হোসেন সিদ্দিকি, ভানোর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব সরকার, লাহিড়ী ডিগ্রী কলেজের প্রভাষক সুজন ঘোষসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.