Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচন; সভাপতি-নুরুল সাঃ সম্পাদক-সফিউল


 ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৭-১৮ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ হয় এবং গণনা শেষে বিকাল ২টার সময় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে এন.এম. নুরুল ইসলাম (জেটিভি নিউজ, দি ডেইলি এশিয়ান এইজ ও ভোরের কাগজ), সাধারণ সম্পাদক পদে মো. সফিউল আলম কায়সার (দৈনিক মানবজমিন ও উত্তর বাংলা) এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আল মামুন জীবন (দৈনিক খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সদস্য মো. মকবুল হোসেন, সহকারী নির্বাচন কমিশনার এম.এস সিদ্দিকী ও এম.এ মোতালেব হোসেন।

এছাড়াও সহ-সভাপতি মোঃ রশিদুল ইসলাম (দৈনিক সংগ্রাম), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী শাহ্ (দৈনিক আমার দেশ ও দৈনিক রংপুর চিত্র), অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম(দৈনিক লাল সবুজ বাংলাদেশ), প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম (সাপ্তাহিক ঢাকার ডাক), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুস সবুর (দৈনিক আজকের প্রতিভা), ক্রীড়া সম্পাদক মোঃ ইলিয়াস আলী (দৈনিক বিশ্ববার্তা), নির্বাহী সদস্য মোঃ কাইয়ুম হাসান (দৈনিক ডেসটিনি)।

নির্বাচন শেষে আনন্দ র‌্যালী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, প্রধান পৃষ্ঠপোষক বালিয়াডাঙ্গী বনিক সমিতির সভাপতি ও বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলী।
অন্যান্যদের মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, রাণীশংকৈল প্রেসক্লাবের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.