Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কলাবাগানে বাসায় ঢুকে খুন করে পালিয়ে যাবার সেই দৃশ্য (ভিডিওসহ)

julhas-tonoyবিডিপি ডেস্ক: রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দু’জনকে হত্যায় ‘জড়িতদের’ দেখা গেছে ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসিটিভি)। সোমবার হত্যাকাণ্ডের পর ‘খুনিরা’ পালিয়ে যাওয়ার সময় পাশের একটি ভবনের সিসিটিভিতে তারা ধরা পড়েন। সিসিটিভি ফুটেজে ছয়জনকে দৌড়ে যেতে দেখা যায়। তবে ক্লোজ সার্কিট ক্যামেরাটি দূরে থাকায় কারো চেহারা বোঝা যায়নি।
ফুটেজে বিকেল ৫টা ৫৮ মিনিট ৩৬ সেকেন্ডে থানার একটি টহল গাড়ি চলে যায়। এই টহল গাড়ির পুলিশ সদস্যদের সঙ্গেই দুর্বৃত্তদের ধস্তাধস্তি হয়। ৫টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডের দিকে একজন তরুণকে ব্যাগ হাতে দৌড়ে চলে যেতে দেখা যায়। তার দুই সেকেন্ডের মধ্যে প্রথমজনের পিছু পিছু ব্যাগ হাতে আরও তিনজনকে দৌড়ে চলে যেতে দেখা যায়। এরপর ৫৯ মিনিট ১৭ সেকেন্ডের দিকে আরও একজন দৌড়ে চলে যায়। তারা সবাই জিন্সের প্যান্ট এবং শার্ট ও টি-শার্ট পরা ছিল। পরে স্থানীয় অনেক মানুষের ভিড় দেখা যায়। ৬টা ৩৮ সেকেন্ডে বেশ কিছু মানুষের জমায়েত একসঙ্গে চলে যেতে দেখা যায়। ৬টা ২ মিনিট ৪২ সেকেন্ডে পুলিশের একটি গাড়ি চলে যেতে দেখা যায়।
ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) উপ-কমিশনার (ডিসি, দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ জানান, বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থার মতো আমরাও ছায়া তদন্ত করছি।
কলাবাগান লেক সার্কাসের লাল ফকিরের মাজার এলাকায় ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় সোমবার সন্ধ্যায় জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয়কে হত্যা করে দুর্বৃত্তরা।

Leave A Reply

Your email address will not be published.