Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাসি আটার রুটি দিয়েই তৈরি করুন ‘কলকাতা এগ রোল’

chicken-roll1রকমারি ডেস্ক:
রাতের খাবার কিংবা সকালের নাস্তায় তৈরি রুটি রয়ে গেছে বাড়তি? এই বাসি রুটিগুলো দিয়েই তৈরি করে ফেলুন না দারুণ মজার একটি ø্যাক্স। দিতে পারবেন বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের লাঞ্চে, অতিথি এলেও পরিবেশন করতে পারবেন। ‘কলকাতা এগ রোল’ তৈরি করা হয় মূলত পরোটা দিয়ে। তবে আমরা তৈরি করবো ভিন্ন এক কৌশলে যে রুটি-পরোটার পার্থক্য ধরতেই পারবেন না। সাথে অবশ্যই যোগ করব হরেক স্বাদের বাহার।
উপকরণ:
আটার রুটি, ডিম, পিঁয়াজ ও কাঁচা মরিচ মিহি কুচি, লবণ ও চাট মশলা স্বাদ অনুযায়ীশসা, গাজর, ক্যাপ্সিকাম বা আপনার পছন্দের যে কোন সবজি কুচিমাংস, মাছ, সসেজ ইত্যাদি আপনার পছন্দ অনুযায়ী যে কোন কিছু টমেটো কেচাপ বা যে কোন পছন্দের সস ইচ্ছা হলে তেল, ঘি বা মাখন প্রয়োজন মত
প্রণালি:
-ডিমকে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে ফেটে নিন। লবণ ও চাটমশলা যোগ করুন।
-প্যানে তেল , ঘি বা মাখন দিয়ে ফেটানো ডিম দিয়ে দিন। পাতলা করে ছড়িয়ে দিন। এবার এই ডিমের ওপরে একটু রুটি দিয়ে দিন।
-রুটি ডিমের সাথে লেগে যাবে। এবার রুটির ওপরে আরও একটু তেল বা ঘি ছড়িয়ে উল্টে দিন।
দুইপাশই লাল লাল করে ভাজুন ও টিসুতে নামিয়ে নিন রুটির অংশটা নিচের দিকে রেখে।
-এবার ডিম মাখানো অংশে সবজি, সস এবং আপনার পছন্দের টপিং দিন এবং রোল করুন।
ফয়েল পেপার দিয়েও মুড়ে দিতে পারেন। পরিবেশন করুন গরম গরম।

Leave A Reply

Your email address will not be published.