Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে, নিহত ৩ ও আহত ১০

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে। উপজেলার পাকুন্দিয়া-ঢাকা সড়কের বরাটিয়া নামক স্থানে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী স্বপন (৫৫), আহম্মদ আলী (৩৫) ও অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয় এবং এ সময় আহত হয় আরও ১০ যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কটিয়াদি থেকে ঢাকাগামী জলসিড়ি পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহতদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পাকুন্দিয়া সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন ও পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত দু’জনের পরিচয় পাওয়া গেছে কিন্তু একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

Leave A Reply

Your email address will not be published.