Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বায়রা’র নির্বাচন ২০ সেপ্টেম্বরের মধ্যে, আদালতের নির্দেশ

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন আদালতের আপিল বিভাগ।

আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম অমিত।

অন্যপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, ১২ জুলাই এ কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ১৩ জুলাই থেকে দ্বিতীয় প্রশাসনিক কর্মকর্তা এর দায়িত্ব নেবেন এবং ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

গত ২৮ মে আবদুল আলীমসহ বায়রার ১০ সদস্যের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরও ৯ মাস বাড়িয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

Leave A Reply

Your email address will not be published.